[email protected] শনিবার, ২১ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২

প্রবাসীদের সুরক্ষায় সর্বোচ্চ উদ্যোগ নেয়া হয়েছে -পররাষ্ট্র মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ৩:১০ পিএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

একই সঙ্গে যুদ্ধে নিহত প্রবাসীদের পরিবারের জন্য আর্থিক সহায়তার কথাও জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২০ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এসব তথ্য জানান।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ রাখা এখন সরকারের প্রধান অগ্রাধিকার এবং এ লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।


অন্যদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, সাম্প্রতিক হামলায় নিহত প্রবাসীদের পরিবারকে প্রাথমিকভাবে তিন লাখ টাকা দেওয়া হবে।

পাশাপাশি তাদের সন্তানের শিক্ষাব্যয় বহন এবং ভবিষ্যতে অতিরিক্ত সহায়তাও প্রদান করা হবে।


এর আগে সৌদি আরবের আলখারাজ এলাকায় হামলায় নিহত এক বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছালে বিমানবন্দরে তা গ্রহণ করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা।

পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর