[email protected] শনিবার, ২১ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২

সৌদিসহ মধ্যপ্রাচ্যে আজ ঈদুল ফিতর, কিছু দেশে পালিত হবে শনিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ৯:১৯ এএম

সংগৃহীত ছবি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

শাওয়াল  মাসের চাঁদ নির্ধারিত দিনে দেখা না যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুক্রবার ঈদ পালনের ঘোষণা দেয়।


এ উপলক্ষে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও ঈদের জামাত আয়োজন করা হয়েছে।


তবে কিছু অঞ্চলে চলমান সংঘাত পরিস্থিতির কারণে উন্মুক্ত ঈদগাহে নামাজ আয়োজন সীমিত বা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।


অন্যদিকে, এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে শাওয়ালের চাঁদ বৃহস্পতিবার দেখা না যাওয়ায় সেখানে শনিবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। এসব দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, লিবিয়া ও মরক্কো উল্লেখযোগ্য।


ফলে বিশ্বজুড়ে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপিত হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর