[email protected] শুক্রবার, ২০ মার্চ ২০২৬
৫ চৈত্র ১৪৩২

ইরানের সামরিক সক্ষমতা ও মার্কিন অভিযান নিয়ে পেন্টাগনের চাঞ্চল্যকর তথ্য

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ৯:৩৩ পিএম

যুদ্ধ শুরুর তিন সপ্তাহ পার হলেও ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর মতো সামরিক সক্ষমতা এখনো অবশিষ্ট রয়েছে বলে

 জানিয়েছে পেন্টাগন। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক প্রেস ব্রিফিংয়ে জানান যে, ইরান বিশাল অস্ত্রভাণ্ডার নিয়ে যুদ্ধে নেমেছিল এবং বর্তমানে যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও নৌবাহিনী ধ্বংস করতে অবিরাম অভিযান চালিয়ে যাচ্ছে।

বিশেষ করে ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংস করতে ৫ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী পেনিট্রেটিভ অস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং দক্ষিণ ইরানে ড্রোন ও দ্রুতগামী নৌযান মোকাবিলায় এ-১০ ওয়ারথগ বিমান ও অ্যাপাচি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী লক্ষ্যপানে এগোচ্ছে এবং এ পর্যন্ত ইরানের সাত হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তবে যুদ্ধের সুনির্দিষ্ট সময়সীমা জানাতে অপরাগতা প্রকাশ করে তিনি পুনর্ব্যক্ত করেন যে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন রোধ এবং তাদের সামরিক শক্তি নির্মূল করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর