[email protected] শুক্রবার, ২০ মার্চ ২০২৬
৫ চৈত্র ১৪৩২

পাকিস্তানে ভবন ধসে নিহত ১৩

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ১০:৫৭ এএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রসহ ঝড়ে অন্তত ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

এর মধ্যে একটি জরাজীর্ণ ভবনের ছাদ ও দেয়াল ধসে ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো।

বুধবার (১৮ মার্চ) রাতের দিকে করাচির বিভিন্ন এলাকায় তীব্র আবহাওয়ার সময় এসব দুর্ঘটনা ঘটে।

সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে বালদিয়া টাউনের সাজ্জান গোঠ এলাকায়, যেখানে একটি পুরোনো ভবন ধসে বহু মানুষ চাপা পড়েন।

নিহতদের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।


এদিকে শহরের অন্যান্য স্থানেও ঝড়ের কারণে দুর্ঘটনা ঘটেছে। কোরঙ্গী এলাকায় গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্লিফটন এলাকায় একটি গাছ উপড়ে পড়ে এক নারী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।


উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধসে পড়া ভবনের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। তাই সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর