ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত 'ডিপফেক' ভিডিও নিয়ে চলমান বিতর্কের
মাঝে তিনি নতুন আরও একটি ভিডিও প্রকাশ করেছেন। সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এর চ্যাটবট 'গ্রোক' নেতানিয়াহুর একটি ভিডিওকে এআই-নির্মিত বলে শনাক্ত করার পর এই নতুন ভিডিওটি সামনে এলো।
এতে তাকে জেরুজালেমের রাস্তায় সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলতে এবং রোদ পোহাতে দেখা যায়। ভিডিওতে তিনি স্থানীয়দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং জাতীয় জাতের একটি কুকুরের প্রশংসা করে দেশের নিরাপত্তা ও আইডিএফ-এর বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
মূলত গত কয়েকদিন ধরে নেতানিয়াহুর আঙুলের সংখ্যা এবং তার বেঁচে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর আগে প্রকাশিত একটি ভিডিওতে তার হাতে ছয়টি আঙুল দেখা গেছে বলে দাবি ওঠার পর তিনি দুই হাত উঁচিয়ে আঙুল গুনে সেই বিতর্ক থামানোর চেষ্টা করেছিলেন।
তবে সেই ভিডিওটি বিতর্ক কমানোর বদলে আরও উসকে দেয়। উল্লেখ্য, গত মাসে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া সরাসরি সংঘাত এখন ১৮তম দিনে গড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর থেকে পুরো মধ্যপ্রাচ্য বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।
এসআর
মন্তব্য করুন: