[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৩ চৈত্র ১৪৩২

মুসলিম বিশ্বের প্রতি ইরানি নিরাপত্তা প্রধানের খোলা চিঠি: ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ৯:৩৩ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোর সমর্থন চেয়ে একটি খোলা চিঠি দিয়েছেন ইরানের সুপ্রিম

 ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। আরবি ভাষায় লেখা এই চিঠিতে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বর্তমান পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

লারিজানি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র কারো বন্ধু নয় এবং ইসরায়েল এই অঞ্চলের সাধারণ শত্রু। তিনি স্পষ্ট করেন যে, ইরান কারো ওপর আধিপত্য বিস্তার করতে চায় না, বরং তারা বর্তমানে 'মার্কিন-জায়নবাদী' আগ্রাসনের শিকার।

​চিঠিতে আক্ষেপ প্রকাশ করে লারিজানি বলেন, ইরান যখন অস্তিত্ব রক্ষার লড়াই করছে, তখন মুসলিম বিশ্বের সমর্থন অত্যন্ত সীমিত। তবে তিনি দৃঢ়তার সাথে জানান, ইরানের জনগণ এই আগ্রাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য।

ইরান বর্তমানে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে তীব্র অসন্তোষ ও নিন্দা বিরাজ করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর