[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৩ চৈত্র ১৪৩২

আমিরাতের আকাশসীমা বন্ধ: ইরানি হামলার শঙ্কায় চরম উত্তেজনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ৮:১৮ এএম

ইরানের পক্ষ থেকে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা সাময়িকভাবে পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে

 সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে আমিরাত কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সরকারি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে, ফ্লাইট, ক্রু এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় এই জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

​এদিকে ইরানের সাথে চলমান সংঘাতে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, হামলায় আরও ২০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের অধিকাংশ দগ্ধ হওয়া বা বিস্ফোরণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে ১৮০ জন সেনা চিকিৎসা শেষে ইতিমধ্যে পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন।

সামরিক কর্মকর্তাদের মতে, এই হতাহতের বড় একটি কারণ ইরানের ওয়ান-ওয়ে ড্রোন হামলা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বহুপাক্ষিক সংঘাতের জেরে বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর