নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার স্ত্রী রামা দুওয়াজির একটি পুরনো চিত্রকর্মকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছেন।
কট্টর ডানপন্থী সংবাদমাধ্যম 'ওয়াশিংটন ফ্রি বিকন'-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, মেয়রের স্ত্রী ফিলিস্তিনি লেখিকা সুসান আবুলহাওয়ার একটি সংকলনের জন্য অলঙ্করণ করেছিলেন। এই সংকলনটি গাজার লেখকদের জীবন ও যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে সাজানো ছিল।
মেয়র মামদানি জানিয়েছেন, তার স্ত্রী একটি তৃতীয় পক্ষের মাধ্যমে এই কাজটি পেয়েছিলেন এবং লেখিকার সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ ছিল না। তবে সুসান আবুলহাওয়ার কিছু পুরনো সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে 'ইহুদি-বিদ্বেষী' আখ্যা দিয়ে মামদানির রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে আক্রমণ করছে।
এই পরিস্থিতিতে মেয়র মামদানি ওই মন্তব্যগুলোকে 'অগ্রহণযোগ্য' বলে অভিহিত করলেও তার সমর্থকদের একাংশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন না। সমর্থকদের মতে, মেয়র ক্ষমা চেয়ে প্রকারান্তরে ফিলিস্তিনপন্থী অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছেন। উল্লেখ্য, মেয়র মামদানি এর আগেও তার রাজনৈতিক অবস্থানের কারণে বিভিন্ন সময় ইসলামোফোবিয়া ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন।
এসআর
মন্তব্য করুন: