ইরানের রাজধানী তেহরানে এক বিমান হামলা চালিয়ে দেশটির দুই শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরাইল।
ইসরাইলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গত শুক্রবারের ওই হামলায় আবদুল্লাহ জালালি-নাসাব ও আমির শরীয়ত নামের দুই কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত এই দুই কর্মকর্তা ইরানের ‘খাতাম আল-আনবিয়া ইমার্জেন্সি কমান্ড’-এর গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মতে, এই দুই কর্মকর্তার মৃত্যু ইরান সরকারের সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য একটি বড় ধরনের বিপর্যয়।
এদিকে, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ঘনিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেল আবদুল্লাহ জালালি-নাসাবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে অপর কর্মকর্তা আমির শরীয়তের বিষয়ে তারা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এসআর
মন্তব্য করুন: