অস্ট্রেলিয়া-তে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে।
দেশটির ইসলামিক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন করা হবে। সেই দিনটি হবে ১৪৪৭ হিজরি সালের ১ শাওয়াল।
এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল।
স্থানীয় ও আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞানীদের মতামত, নতুন চাঁদের জন্ম, সূর্যাস্তের সময় এবং আঞ্চলিকভাবে চাঁদের দৃশ্যমানতা—এসব তথ্য বিশ্লেষণ করেই এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
কাউন্সিলের হিসাবে, দেশটিতে চলতি রমজান মাস শেষ হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। এর পরদিন অর্থাৎ ২০ মার্চ পালিত হবে ঈদুল ফিতর এবং শুরু হবে শাওয়াল মাস।
শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল এবং ফাতওয়া কাউন্সিল। তারা জানায়, বিশ্বজুড়ে স্বীকৃত আলেমদের অনুসৃত বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
তবে চাঁদ দেখার বিষয়ে বিভিন্ন অঞ্চলের আলেমদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে বলেও উল্লেখ করেছে ইমাম পরিষদ। এই ভিন্ন মতকে সম্মান জানিয়ে মুসলিমদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ এবং জাতীয় ইমাম পরিষদের সদস্যরা দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতি আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সমাজে পারস্পরিক সহমর্মিতা ও মূল্যবোধ ধরে রাখারও আহ্বান জানিয়েছেন
এসআর
মন্তব্য করুন: