মালদ্বীপের দিগুড়া দ্বীপ-এর একটি গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও দুজন। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে।
নিহতরা হলেন: তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতদের মধ্যে আছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়।
বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে; তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। এই ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এসআর
মন্তব্য করুন: