মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করার
সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। বুধবার (১১ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসের সকল কর্মীকে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হয়েছে। গত ৩ মার্চ চারজন কর্মী ইরান ত্যাগ করার পর সর্বশেষ গতকাল বুধবার রাষ্ট্রদূত অলিভিয়ার ব্যাঙ্গার্টারসহ বাকি পাঁচজন কর্মী স্থলপথে দেশটি ছেড়েছেন। তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে কর্মীরা পুনরায় তেহরানে ফিরে আসবেন।
উল্লেখ্য যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী বা 'যোগাযোগ মাধ্যম' হিসেবে কাজ করে আসছে। দূতাবাস সাময়িকভাবে বন্ধ থাকলেও এই বিশেষ দায়িত্ব পালনে সুইজারল্যান্ড সচেষ্ট থাকবে এবং দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান অব্যাহত রাখবে।
দূতাবাস বন্ধ ও কর্মীদের সরিয়ে নেওয়ার বিষয়টি এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষকেই আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন সাপেক্ষে দুই দেশের মধ্যে যেকোনো জরুরি আলোচনা বা সহায়তায় সুইজারল্যান্ড প্রস্তুত থাকবে বলে পুনরায় নিশ্চিত করেছে দেশটি।
এসআর
মন্তব্য করুন: