মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে বিপুলসংখ্যক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১১ মার্চ) একযোগে ইসরায়েলের দিকে অন্তত শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একই সময়ে ইরানের দিক থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া যায়, যার সঙ্গে মিল রেখে লেবানন সীমান্ত থেকে হামলা চালায় হিজবুল্লাহ।
মাঠপর্যায়ের প্রতিবেদনে বলা হয়েছে, অল্প সময়ের ব্যবধানে উত্তর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে একাধিক দফায় রকেট হামলার ঘটনা ঘটে। বিশেষ করে Kiryat Shmona ও Haifa শহরের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হামলার পরপরই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সাধারণ নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশ দিয়েছে Israel Defense Forces। সীমান্তবর্তী শহরগুলোর বাসিন্দাদের বাঙ্কারে অবস্থান করার পরামর্শও দেওয়া হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি করেছে।
এসআর
মন্তব্য করুন: