[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

হরমুজ প্রণালিতে উত্তেজনা: ইরানের মাইন পাতা জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১১:৫৩ এএম

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চরম উত্তেজনা বিরাজ করছে।

 মঙ্গলবার (১০ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, এই জলপথে মাইন স্থাপনে নিয়োজিত ইরানের ১৬টি জাহাজ ধ্বংস করেছে মার্কিন সেনাবাহিনী।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বার্তায় ইরানকে সতর্ক করে বলেন, প্রণালিতে কোনো মাইন স্থাপন করা হলে তা অবিলম্বে সরিয়ে নিতে হবে, অন্যথায় তেহরানকে ভয়াবহ সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে।

​পেন্টাগন জানিয়েছে, তারা ইরানের মাইন সংরক্ষণাগার ও সংশ্লিষ্ট জাহাজগুলো লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালনা করছে।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহনের এই প্রধান রুটটি বর্তমানে কার্যত বন্ধ হওয়ার পথে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার শঙ্কা তৈরি করেছে। ইরান এই জলপথে শক্ত অবস্থান ধরে রাখলেও মার্কিন বাহিনী সেখানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর