ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া ৬টি পারমাণবিক ওয়ারহেড বা বোমা নিয়ে নতুন করে
বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েক দশকে ‘ব্রোকেন অ্যারো’ বা পারমাণবিক দুর্ঘটনার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের অন্তত ৩২টি ঘটনা নথিবদ্ধ হলেও এখনো ৬টি শক্তিশালী বোমার কোনো হদিস মেলেনি।
এগুলোর মধ্যে ১৯৫৮ সালে টাইবি দ্বীপের কাছে সাগরে নিক্ষিপ্ত মার্ক-১৫ হাইড্রোজেন বোমাটি অন্যতম, যার ধ্বংসক্ষমতা নাগাসাকিতে ব্যবহৃত বোমার চেয়ে ১৯০ গুণ বেশি। মার্কিন প্রশাসনের দুশ্চিন্তা হলো, এই নিখোঁজ অস্ত্রগুলো যদি শত্রুপক্ষ বা কোনো জঙ্গি গোষ্ঠীর হাতে পড়ে, তবে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
এদিকে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বর্তমান হামলার মুখে ইরানের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হলেও প্রযুক্তির সহজলভ্যতা ও প্রতিহিংসার কারণে তারা ভবিষ্যতে পুনরায় এই সক্ষমতা গড়ে তুলতে পারে।
এসআর
মন্তব্য করুন: