[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

১২ দিনে মধ্যপ্রাচ্যমুখী ৩৯১ ফ্লাইট বাতিল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১১:৩২ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে।

নিরাপত্তা ঝুঁকির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করায় গত ১২ দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।

বুধবার (১১ মার্চ)ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে নির্ধারিত আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আকাশসীমা বন্ধ থাকার কারণে ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরদিন ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।


বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারের দুটি, এয়ার অ্যারাবিয়ার চারটি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের চারটি, জাজিরা এয়ারের চারটি এবং ফ্লাইদুবাইয়ের চারটি ফ্লাইট।


সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ঢাকা বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর