[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প জ্বালানি খুঁজছে এশিয়া: মার্কিন তেলের রেকর্ড চাহিদা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১০:২০ এএম

ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় এশিয়ার দেশগুলো এখন বিকল্প হিসেবে মার্কিন তেল ও

 গ্যাসের দিকে ঝুঁকছে। বাজারদর বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘আর্গাস মিডিয়া’র তথ্যমতে, এশিয়ায় সরবরাহকৃত মার্কিন অপরিশোধিত তেলের দাম ৪৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৫ ডলারে দাঁড়িয়েছে এবং এলএনজি পরিবহনের ভাড়াও বেড়েছে চার গুণ।

হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এবং সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় ইন্দোনেশিয়া ও পাকিস্তানের মতো দেশগুলো বর্তমানে তাদের জরুরি মজুতের ওপর নির্ভর করছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্যের তেলের ঘাটতি পুরোপুরি মেটানোর মতো উৎপাদন সক্ষমতা বর্তমানে যুক্তরাষ্ট্রের নেই। উদ্ভূত পরিস্থিতিতে এশিয়ার অনেক দেশ শিল্পকারখানায় উৎপাদন কমিয়ে বা বিকল্প জ্বালানি ব্যবহার করে চাহিদা সামাল দেওয়ার চেষ্টা করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর