ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা মন্তব্য করেছেন যে, ইরান ও ইসরাইল-
যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত একমাত্র ‘বিজয়ী’ পক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) ব্রাসেলসে দেওয়া এক বক্তৃতায় তিনি ব্যাখ্যা করেন যে, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য নতুন অর্থায়ন ও রসদ পাচ্ছে।
এছাড়া ইউক্রেনের জন্য নির্ধারিত সামরিক সহায়তা ও বিশ্ববাসীর মনোযোগ এখন মধ্যপ্রাচ্যের দিকে সরে যাওয়ায় মস্কো কৌশলগত সুবিধা লাভ করছে।
কস্তা সতর্ক করে বলেন যে, এই সংঘাতের বিস্তার মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ পুরো বিশ্বের জন্য বড় হুমকি এবং আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক শৃঙ্খলা বজায় রাখতে সংঘাত এড়িয়ে চলা অপরিহার্য।
এসআর
মন্তব্য করুন: