[email protected] মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২

নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন, কী বলছে ইরানি সংবাদমাধ্যম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১:৩৬ পিএম

সংগৃহীত ছবি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন—এমন দাবি প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

সংস্থাটি যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার–এর একটি এক্স (সাবেক টুইটার) পোস্টের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।


ওই পোস্টে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নেতানিয়াহু নিহত হন। একই সময় সেখানে উপস্থিত ছিলেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর, যিনি হামলায় আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।


তবে যে অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, সেটি আসলেই স্কট রিটার পরিচালনা করেন কি না—তা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া তাসনিমের প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলা বা তার মৃত্যুর কোনো নির্ভরযোগ্য প্রমাণও উপস্থাপন করা হয়নি।


প্রতিবেদনে কয়েকটি পরিস্থিতিগত বিষয় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন কোনো ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদার হওয়ার খবর এবং কিছু কূটনৈতিক সফর স্থগিত হওয়ার তথ্য।


এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি প্রকাশ করা হয়েছিল গত ৭ মার্চ। ওই দিন তিনি বিরশেবা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন।


উল্লেখ্য, চলমান উত্তেজনার মধ্যেই এর আগেও কয়েকটি ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যু নিয়ে একই ধরনের দাবি প্রকাশিত হয়েছিল। তবে পরে সিনহুয়া নিউজ এজেন্সিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সেসব তথ্যকে গুজব বলে উল্লেখ

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর