কূটনীতি নাকচ ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা কামাল খারাজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে,
যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনার আর কোনো পথ খোলা নেই।
সামরিক প্রস্তুতি ইরান তাদের সেনাবাহিনীকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে ঘোষণা করেছে, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।
বিশ্ব বাজারে জ্বালানি তেলের সংকট যুদ্ধের এই উত্তেজনার প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম হু হু করে বাড়ছে। গোল্ডম্যান স্যাকস সতর্ক করেছে যে, তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে ১৫০ ডলারে পৌঁছাতে পারে।
হরমুজ প্রণালীতে অচলাবস্থা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ৮০ শতাংশ কমে গেছে। ফলে অসংখ্য তেলবাহী ট্যাঙ্কার সমুদ্রে আটকা পড়েছে এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
এসআর
মন্তব্য করুন: