মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের রাজধানী মানামায় একটি আবাসিক ভবনে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের রাজধানী মানামায় একটি আবাসিক ভবনে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা ঘটেছে।
ড্রোন হামলা প্রতিহত করার সময় ছোড়া একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই ভবনে গিয়ে পড়ে বলে জানা গেছে।
আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।
এর জবাবে ইরান সরাসরি তেল আবিবের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
এ পরিস্থিতিতে বাহরাইনেও একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে। এসব হামলা প্রতিহত করতে সেখানে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মানামায় একটি ড্রোন প্রতিরোধের সময় ওই প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি আবাসিক ভবনে গিয়ে আঘাত হানে।
তবে এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: