ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, দেশটির 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস'
খুব শীঘ্রই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, নেতা নির্বাচন সম্পূর্ণভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয় এবং এতে কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
নেতা নির্বাচন প্রক্রিয়া: আরাকচি বলেন, সাংবিধানিক নিয়ম অনুযায়ী 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' দ্রুতই নতুন কাণ্ডারি নির্ধারণ করবে। দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, যেমন—প্রেসিডেন্ট, মন্ত্রিসভা এবং পার্লামেন্ট তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ট্রাম্পের হুমকির প্রতিবাদ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেছেন আরাকচি। এর আগে ট্রাম্প বলেছিলেন যে, তাকে ছাড়া ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করা হলে দেশটিকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
সার্বভৌমত্বের ডাক: পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, "নতুন নেতা নির্বাচন করা কেবল ইরানি জনগণের অধিকার। এতে বাইরের কারো মাথা ঘামানোর অবকাশ নেই।
অনড় অবস্থান: তিনি পুনর্ব্যক্ত করেন যে, ইরান তার অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি চাপ বা হস্তক্ষেপের অনুমতি দেবে না।
এসআর
মন্তব্য করুন: