[email protected] রবিবার, ৮ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

নতুন দফায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ৭:৩৬ পিএম

চলমান সংঘাতের নতুন ধাপে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রথমবারের মতো শক্তিশালী 'হাইপারসনিক' ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি

 করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (৭ মার্চ) আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল তাদের ২৫তম দফার বিশেষ অভিযান।


​ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইআরজিসি এই অভিযানে 'ফাতাহ' নামক অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং 'এমাদ' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং তাদের সহায়তা কেন্দ্রগুলোই ছিল এই হামলার প্রধান লক্ষ্যবস্তু।

সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত বিধ্বংসী। এটি শব্দের চেয়ে অন্তত ৫ গুণ বেশি গতিতে (ঘণ্টায় প্রায় ৬,১৭৪ কিলোমিটার) ছুটতে পারে। এর অত্যাধুনিক গতি ও দিক পরিবর্তনের ক্ষমতার কারণে বর্তমানের অনেক উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষেও একে শনাক্ত করা বা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাত শুরু হয়। ওই দিন তেহরানে চালানো এক যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।

এরপর থেকেই ইরান 'অপারেশন ট্রু প্রমিস ৪' (Operation True Promise 4) এর আওতায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।


​আইআরজিসি জানিয়েছে, তাদের এই পাল্টা হামলা অব্যাহত থাকবে এবং মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলো তাদের নিশানায় রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর