যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে।
দেশটির বন্দর আব্বাস এলাকার পশ্চিম দিকে ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে United States Geological Survey (ইউএসজিএস)।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বন্দর আব্বাস শহর থেকে প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Hindustan Times-এর এক প্রতিবেদনে তথ্যটি তুলে ধরা হয়েছে।
এর আগে গত মঙ্গলবারও ইরানের দক্ষিণাঞ্চলে আরেকটি ভূমিকম্প আঘাত হানে। সে সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৩।
নতুন ভূমিকম্পটি ইরানের ফার্স প্রদেশের দক্ষিণে অবস্থিত গেরাশ এলাকায় অনুভূত হয়েছে বলে জানা গেছে। ইউএসজিএস জানিয়েছে, এই কম্পনের গভীরতাও ছিল প্রায় ১০ কিলোমিটার বা প্রায় ৬ দশমিক ২১ মাইল।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: