[email protected] শনিবার, ৭ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ১১:০৩ পিএম

সংগৃহীত ছবি

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ইরান আত্মসমর্পণ না করা পর্যন্ত তাদের সঙ্গে কোনো ধরনের চুক্তি বা সমঝোতার প্রশ্নই ওঠে না।

শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইরানের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দেশটিতে নতুন নেতৃত্ব প্রয়োজন, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে।


ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরানে রাজনৈতিক পরিবর্তন ঘটলে দেশটির পুনর্গঠন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সহযোগিতা করতে প্রস্তুত থাকবে।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।


বর্তমানে এ পরিস্থিতিকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর