মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন , ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সম্পৃক্ত করা প্রয়োজন।
অন্যথায় ওয়াশিংটনের অংশগ্রহণ ছাড়া যদি নতুন নেতৃত্ব নির্ধারণের চেষ্টা করা হয়, তা কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম Axios-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।
সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei-এর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার ছেলে Mojtaba Khamenei-এর নাম আলোচনায় রয়েছে—এ বিষয়ে তিনি অবগত আছেন। তবে এমন নেতৃত্বকে তিনি গ্রহণযোগ্য মনে করেন না বলেও জানান।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের নেতৃত্বে পরিবর্তন হলে সেখানে এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি দেশটির স্থিতিশীলতা, উন্নয়ন ও শান্তিপূর্ণ নীতি নিশ্চিত করতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, আগের নীতির ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বা সংঘাতের সম্ভাবনা তৈরি হতে পারে।
এদিকে আন্তর্জাতিক মহলে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে, বর্তমান সর্বোচ্চ নেতা আলি খামেনির উত্তরসূরি হিসেবে মুজতবা খামেনির নাম সামনে আসতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এসআর
মন্তব্য করুন: