[email protected] শুক্রবার, ৬ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২

দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল, চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ১:০৫ এএম

সংগৃহীত ছবি

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ নাও হতে পারে; বরং এটি কয়েক মাস পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, সম্ভাব্য দীর্ঘমেয়াদি সংঘাতের বিষয়টি বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছে।

এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা ফ্লোরিডার টাম্পায় অবস্থিত তাদের সদর দপ্তরে মোতায়েনের অনুমোদন চেয়েছে।


সূত্রগুলোর মতে, নতুন করে নিয়োজিত এসব কর্মকর্তা অন্তত ১০০ দিন পর্যন্ত চলমান সামরিক কার্যক্রমে সহায়তা দিতে পারেন। পরিস্থিতি অনুকূলে না থাকলে এই সময়সীমা আগামী সেপ্টেম্বর পর্যন্ত বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।


বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ থেকে বোঝা যাচ্ছে যে শুরুতে যে স্বল্প সময়ের অভিযানের কথা বলা হয়েছিল, বাস্তবে তা আরও দীর্ঘস্থায়ী হতে পারে।


এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হতে পারে।

তবে পরিস্থিতির পরিবর্তন হলে সময়সীমা বাড়ার সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর