[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
২০ ফাল্গুন ১৪৩২

পাঁচ দিনে শাহজালালে ১৭৩ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মার্চ ২০২৬ ২:২৬ পিএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব এসে পড়েছে দেশের আকাশপথেও।

গত পাঁচ দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার ২৩টি, রোববার ৪০টি, সোমবার ৪৬টি, মঙ্গলবার ৩৯টি এবং বুধবার নির্ধারিত ফ্লাইটের মধ্যে আরও ২৫টি বাতিল হয়। এতে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত যাত্রীদের ভোগান্তি বেড়েছে।


বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—
Qatar Airways–এর ৪টি
Kuwait Airways–এর ২টি
Jazeera Airways–এর ২টি
Air Arabia–এর ৮টি
Emirates–এর ৫টি
US-Bangla Airlines–এর ৪টি ফ্লাইট
গত শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।


এর জেরে ২৮ ফেব্রুয়ারি থেকে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে।

ফলে বাংলাদেশ থেকে এসব গন্তব্যে ফ্লাইট চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়।


হঠাৎ ফ্লাইট বাতিল হওয়ায় অনেক যাত্রী বিমানবন্দরে অনিশ্চয়তায় পড়েন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর