[email protected] শনিবার, ১৪ মার্চ ২০২৬
৩০ ফাল্গুন ১৪৩২

ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা খামেনি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ মার্চ ২০২৬ ৪:২০ এএম

সংগৃহীত ছবি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচনের খবর প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সমর্থনে অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে মনোনীত করেছে বলে দাবি করা হয়েছে।

 

তবে এ বিষয়ে এখনো ইরান সরকারের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।


উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় গত শনিবার নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় ৩৬ বছর ধরে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুর পর দেশটির নতুন সুপ্রিম লিডার কে হবেন—তা নিয়ে নানা জল্পনা চলছিল। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় মোজতবা খামেনির নামও আলোচনায় ছিল।

শেষ পর্যন্ত তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।


এদিকে খামেনির দাফন সংক্রান্ত প্রস্তুতিও শুরু হয়েছে। জানা গেছে, তার ইচ্ছা অনুযায়ী জন্মস্থান মাশহাদে ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।


রাজধানী তেহরানে সর্বসাধারণের অংশগ্রহণে একটি স্মরণসভা আয়োজনের পরিকল্পনাও করা হচ্ছে বলে জানা গেছে। তবে জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।


সরকারি ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর