[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

কুয়েতে মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ৬:৪২ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের বিস্তারের প্রেক্ষাপটে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য তাদের কার্যক্রম স্থগিত করেছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসের সব ধরনের সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।


দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়মিত ও জরুরি—উভয় ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

পরিস্থিতির উন্নতি হলে পুনরায় সেবা চালুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা সাম্প্রতিক দিনগুলোতে আরও বেড়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইরানের একটি হামলায় চারজন মার্কিন সেনা নিহত হয়েছেন।


এরই মধ্যে সোমবার (৩ মার্চ) কুয়েত এলাকায় যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

মার্কিন সামরিক বাহিনী ঘটনাটিকে ‘ফ্রেন্ডলি ফায়ার’—অর্থাৎ ভুলবশত নিজেদের আক্রমণ—হিসেবে উল্লেখ করেছে।

নিরাপত্তা ঝুঁকি ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে কূটনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।

এসআর

সম্পর্কিত খবর