[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

বাহরাইনে মিসাইল হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বাহরাইনের রাজার শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ৯:৫৩ এএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুতে

 বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।


​সোমবার (২ মার্চ) রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করে রাজার এই শোকবার্তা পৌঁছে দেন।

​নিহতের পরিচয়: নিহত মো. তারেক (৫৪) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন।


​ঘটনার বিবরণ: বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে ওই বাংলাদেশি নাগরিক প্রাণ হারান।


​নিরাপত্তার আশ্বাস: টেলিফোলাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, সে দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বাহরাইন সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং তা অব্যাহত থাকবে।


​ধন্যবাদ জ্ঞাপন: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ ঘটনায় বাহরাইন সরকারের তাৎক্ষণিক সহযোগিতা এবং সহমর্মিতার জন্য দেশটির রাজাকে ধন্যবাদ জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর