ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত
৯৬ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর (HRANA) বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
২৪ ঘণ্টার প্রাণহানি: গত একদিনে নিহত ৯৬ জনের মধ্যে ৮৫ জনই বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক বাহিনীর সদস্য।
মোট নিহতের সংখ্যা: গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৪২ জনে।
শিশুদের অবস্থা: নিহতের মোট তালিকায় অন্তত ১৭৬ জন শিশু রয়েছে বলে জানানো হয়েছে।
আক্রান্ত এলাকা: সোমবারে হওয়া হামলায় দেশটির একাধিক সামরিক ঘাঁটি ছাড়াও দুটি আবাসিক এলাকা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বান্দার আব্বাসের শহীদ বাহোনার পিয়ারসহ বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসআর
মন্তব্য করুন: