ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানে চলমান সামরিক অভিযানের তীব্রতা
আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার (১ মার্চ) দেশটির সেনাপ্রধান ইয়াল জামির এবং মোসাদ প্রধান ডেভিড বার্নেয়ার সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি এই হুঁশিয়ারি দেন।
হামলার নতুন লক্ষ্য: নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলি সেনারা এখন সরাসরি তেহরানের কেন্দ্রস্থলে আঘাত হানছে। সামনের দিনগুলোতে এই হামলার মাত্রা আরও কয়েক গুণ বৃদ্ধি করা হবে।
ভিডিও বার্তা: তেল আবিবে প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরের ছাদ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই পরিকল্পনার কথা জানান।
পাল্টা হামলার শিকার: নেতানিয়াহু স্বীকার করেছেন যে, এই যুদ্ধের ফলে ইসরায়েলকেও ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। রোববার ইরানি হামলায় ৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার খবর তিনি নিশ্চিত করেন।
উত্তেজনা বৃদ্ধি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত এই অভিযানের ফলে পুরো মধ্যপ্রাচ্যে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে।
এসআর
মন্তব্য করুন: