[email protected] রবিবার, ১ মার্চ ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

খামেনি নিহতের গুঞ্জন নাকচ করল ইরান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৯ পিএম

সংগৃহীত ছবি

ইসরায়েলি গণমাধ্যমে ছড়িয়ে পড়া খবরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর দাবি উঠলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, খামেনি সুস্থ ও জীবিত আছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, তার জানা অনুযায়ী খামেনি কোনো হামলায় নিহত হননি। তিনি এ ধরনের খবরকে গুজব বলে উল্লেখ করেন।


এর আগে ইসরায়েলের চ্যানেল ১২ এক প্রতিবেদনে দাবি করে, সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় খামেনি নিহত হয়ে থাকতে পারেন—এমন তথ্য ইসরায়েলি কর্মকর্তাদের কাছে এসেছে। তবে এ দাবির পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।


আরাঘচি আরও জানান, হামলার ঘটনায় ইরানের দুই সামরিক কমান্ডার নিহত হয়েছেন। তবে সরকারের শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রাণ হারাননি। তিনি বলেন, উচ্চপদস্থ সব কর্মকর্তা তাদের দায়িত্বে বহাল আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন।


এদিকে ইরানি টেলিভিশন চ্যানেল আল-আলম জানিয়েছে, খামেনি শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ তথ্য প্রচার করা হয়।


বর্তমান পরিস্থিতি নিয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর