সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিস্ফোরণের মতো জোরালো শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে তথ্য প্রকাশিত হয়েছে।
Reuters-এর এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানানো হয়, শহরের Palm Jumeirah এলাকায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে স্থানীয় সময় সকালের দিকে একাধিক বিকট শব্দ শোনার কথা উল্লেখ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শব্দ শোনার পর পাম আইল্যান্ডের দিক থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়।
তবে এ ঘটনার বিষয়ে দুবাই পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
কিছু সূত্রে দাবি করা হয়েছে, আঞ্চলিক উত্তেজনার অংশ হিসেবে ইরান এ হামলা চালিয়ে থাকতে পারে। একই সময়ে বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবেও বিস্ফোরণ বা হামলার খবর ছড়িয়ে পড়ে।
যদিও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অন্যদিকে ইসরায়েল জানায়, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাগুলোর বিষয়ে বিভিন্ন দাবি-প্রতিদাবি সামনে আসছে, তবে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য এখনো সীমিত।
এসআর
মন্তব্য করুন: