[email protected] শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২

ভারতীয় ভিসা চালু নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩৭ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে কাজ এগিয়ে চলছে।

শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এ বিষয়ে ভারতীয় হাইকমিশনের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

দুই দেশের জনগণের যাতায়াত সহজ করতে প্রয়োজনীয় সমন্বয় অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


প্রতিমন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে ভিসা সেবা চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে, যাতে বাংলাদেশি নাগরিকরা স্বাভাবিকভাবে ভারতে ভ্রমণ করতে পারেন।


এ সময় স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এর আগে তিনি উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন, শুকনো খাবার এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর