[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২:১১ এএম

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

রিখটার স্কেলে এর মাত্রা ৭.১ বলে জানিয়েছে United States Geological Survey (ইউএসজিএস)।


সংস্থাটির তথ্যমতে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাবাহর রাজধানী Kota Kinabalu থেকে ১০০ কিলোমিটারের কম দূরত্বে উত্তর-পূর্ব দিকে। কম্পনের গভীরতা প্রায় ৬১৯.৮ কিলোমিটার, যা তুলনামূলকভাবে বেশ গভীর।


তবে মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৬.৮ হিসেবে উল্লেখ করেছে। তাদের তথ্য অনুযায়ী, সাবাহর পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন টের পাওয়া গেছে।


এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা তুলনামূলক কম। পাশাপাশি মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্রও কোনো সতর্কতা জারি করেনি।

গভীর সমুদ্রতলে কম্পন হওয়ায় সুনামির ঝুঁকি নেই বলেও তারা জানিয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর