[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

শিগগিরই স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রদান প্রক্রিয়া দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।

তিনি  জানিযেছেন, বর্তমানে সীমিত আকারে পরিচালিত ভিসা কার্যক্রমকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


অনিরুদ্ধ দাস বলেন, এ মুহূর্তে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু রয়েছে। তবে পর্যটনসহ অন্যান্য কয়েকটি ক্যাটাগরির ভিসা সাময়িকভাবে বন্ধ আছে।

সেগুলো পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং শিগগিরই ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।


তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল।

বিশেষ করে গণঅভ্যুত্থানের পর অধিকাংশ ক্যাটাগরির ভিসা স্থগিত থাকে।

তবে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সামগ্রিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ভিসা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পরিবেশ তৈরি হয়েছে।

ভারতীয় সহকারী হাইকমিশনার আশা করেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকলে অচিরেই সব ধরনের ভিসা সেবা আগের মতো চালু করা সম্ভব হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর