[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৮ পিএম

সংগৃহীত ছবি

মঙ্গলবার  (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার সঙ্গে আন্তর্জাতিক প্রতিনিধিদের অন্যতম প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সাক্ষাৎগুলো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিরা নিজ নিজ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।


বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা।


আলোচনায় আঞ্চলিক সহযোগিতা জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিরা বাংলাদেশের অগ্রযাত্রায় নতুন সরকারের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।


প্রধানমন্ত্রী তারেক রহমানও অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে তার সরকার কাজ করবে এবং পারস্পরিক উন্নয়ন ও স্থিতিশীলতার লক্ষ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর