[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

আরব সাগরে ইরানের ৩টি শ্যাডো ফ্লিট ট্যাংকার জব্দ করল ভারতীয় কোস্টগার্ড

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১:১৭ পিএম

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের প্রেক্ষাপটে আরব সাগরে

 বড় ধরনের অভিযান চালিয়ে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে ভারতীয় কোস্টগার্ড।

গত ১৫ ফেব্রুয়ারি মুম্বাই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (EEZ) থেকে ‘স্টেলার রুবি’, ‘অ্যাসফল্ট স্টার’ এবং ‘আল জাফজিয়া’ নামের এই তিনটি জাহাজ আটক করা হয়।

মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই জাহাজগুলো বারবার নিজেদের নাম ও পরিচয় পরিবর্তন করে মাঝসমুদ্রে এক জাহাজ থেকে অন্য জাহাজে (Ship-to-Ship) তেল স্থানান্তরের মাধ্যমে তেলের উৎস গোপন করে আসছিল।

ভারতীয় কোস্টগার্ডের প্রায় ৫৫টি জাহাজ এবং ১২টি বিমান বর্তমানে সাগরে এই ধরনের অবৈধ লেনদেন রোধে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। জব্দকৃত জাহাজগুলোর মধ্যে ‘স্টেলার রুবি’ এবং ‘আল জাফজিয়া’ ইরানের সঙ্গে সরাসরি যুক্ত এবং ‘অ্যাসফল্ট স্টার’ চীনের মালিকানাধীন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

যদিও ইরানের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি এই জাহাজগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে, তবে অধিকতর তদন্তের জন্য জাহাজগুলোকে মুম্বাই বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন শুল্ক ছাড়ের সুবিধার বিনিময়ে ভারত বর্তমানে তাদের জলসীমায় অবৈধ ইরানি তেল পাচার রোধে কড়াকড়ি বাড়িয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর