[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২

বিশ্বমঞ্চে চীনা নববর্ষ: প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির সম্মিলিত উজ্জ্বলতা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪৪ এএম

সংগৃহীত ছবি

ফেব্রুয়ারি ১৬, বেইজিং সময় রাত ৮টা।

বিশ্বের নানা প্রান্তে কোটি দর্শকের দৃষ্টি তখন চীনের সর্বাধিক জনপ্রিয় বার্ষিক সাংস্কৃতিক আয়োজন- চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ২০২৬ সালের বসন্ত উৎসব গালার দিকে।

ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি ও রুশসহ মোট ৮৫টি ভাষায় টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয় অনুষ্ঠানটি। ২০০টির বেশি দেশ ও অঞ্চলের ৩,৩০০’রও বেশি গণমাধ্যম এতে অংশ নেয়।

চীনা চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী ২০২৬ সাল ‘অশ্ব বর্ষ’। চীনা সংস্কৃতিতে ঘোড়া অধ্যবসায়, গতি ও আত্মউন্নয়নের প্রতীক। সেই ভাবনা থেকেই এবারের গালার প্রতিপাদ্য ছিল—অদম্য গতিতে এগিয়ে চলা স্বপ্নের অভিযাত্রা।

১৯৮৩ সালে প্রথম সম্প্রচারিত এই গালা এখন বিশ্বব্যাপী চীনা পরিবারের পুনর্মিলনী উৎসবের অংশ।

বর্তমানে প্রায় ২০টি দেশ ও অঞ্চলে বসন্ত উৎসব সরকারি ছুটির মর্যাদা পেয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ মানুষ কোনো না কোনোভাবে এ উৎসব উদযাপন করে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর