[email protected] শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
১ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানকে ফোনে অভিনন্দন নরেন্দ্র মোদির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫৮ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির উল্লেখযোগ্য বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজেই এ তথ্য জানান ভারতের সরকারপ্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মোদি বলেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং নির্বাচনে বিজয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের নেতৃত্ব সফল হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।


মোদি আরও উল্লেখ করেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।


এর আগে শুক্রবার সকাল ৯টা ৩৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও একই বার্তা দেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ে নেতৃত্ব দেওয়ায় তারেক রহমানের প্রতি উষ্ণ অভিনন্দন রইল।

এই ফলাফল জনগণের আস্থার প্রতিফলন বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী আরও জানান, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে।

দ্বিপাক্ষিক সম্পর্কের বহুমাত্রিক ক্ষেত্র সম্প্রসারণ এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর