সাংসদদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান যে, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর—যা
ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে টিকে আছে। পাকিস্তান কোনো সুযোগ নিচ্ছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করেন:
সম্পর্ক স্বাধীন: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য কোনো তৃতীয় দেশের ওপর নির্ভরশীল নয়, এটি সম্পূর্ণ স্বতন্ত্র।
জাতীয় স্বার্থ: বাংলাদেশের যেসব ক্ষেত্রে ভারতের জাতীয় স্বার্থ জড়িয়ে আছে, সেগুলোর ওপর ভারত সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং প্রয়োজনে ব্যবস্থা নেবে।
সংখ্যালঘু নিরাপত্তা
বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বেগের কথা জানিয়েছে। প্রতিমন্ত্রী বলেন:
ভারত সরকার নিয়মিতভাবে এবং সর্বোচ্চ পর্যায়ে (প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে) বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরছে।
২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই বিষয়টি আলোচনা করেছিলেন।
চীন-পাকিস্তান-বাংলাদেশ জোট নিয়ে শঙ্কা
ভারত-ঘেঁষা দেশগুলোর সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের সম্ভাব্য ‘জোট’ নিয়ে ভারতের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান:
ভারত সরকার প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
‘সবার আগে প্রতিবেশী’ নীতি অনুযায়ী বাণিজ্যিক যোগাযোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভারত এই অঞ্চলে নিজের প্রভাব ও শান্তি বজায় রাখতে কাজ করছে।
এসআর
মন্তব্য করুন: