যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ রাখা নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে
অনুতাপ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে তার এই ক্ষমা প্রার্থনা সত্ত্বেও সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস মনে করেন, এই সম্পর্কের পেছনে আরও অনেক অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে।
নথিতে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য
সম্প্রতি মার্কিন বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি জানায়, এসব নথিতে বিল গেটসসহ বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠতা, আর্থিক লেনদেন এবং ইমেইল আদান-প্রদানের প্রমাণ মিলেছে।
প্রকাশিত নথির একটি খসড়া ইমেইলে এপস্টেইন দাবি করেছেন:
বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন।
গেটসকে মাদক সংগ্রহ এবং বিদেশি নারীদের সাথে অবৈধ মেলামেশার পরবর্তী জটিলতা সামাল দিতে এপস্টেইন সহায়তা করেছিলেন।
বিল গেটসের প্রতিক্রিয়া
অস্ট্রেলিয়ার নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, “আমি তার (এপস্টেইনের) সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য গভীরভাবে অনুতপ্ত এবং আমি ক্ষমা চাইছি।
বিতর্কিত ইমেইল প্রসঙ্গে তিনি আরও বলেন, “ওই ইমেইলটি কখনোই পাঠানো হয়নি এবং সেখানে যা লেখা আছে তা মিথ্যা। আমি জানি না তিনি (এপস্টেইন) আসলে কী ভাবছিলেন বা কেন আমাকে এভাবে আক্রমণ করতে চেয়েছিলেন।
মেলিন্ডার অবস্থান
অন্যদিকে মেলিন্ডা গেটস জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত অপরাধী এপস্টেইনের সঙ্গে বিল গেটসের ঘনিষ্ঠতা নিয়ে অনেক ধোঁয়াশা রয়ে গেছে যার সদুত্তর এখনও পাওয়া যায়নি। এই ব্যক্তিগত ও নৈতিক সংঘাত তাদের বিচ্ছেদের পেছনেও অন্যতম একটি কারণ ছিল বলে ইতিপূর্বে বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে।
এসআর
মন্তব্য করুন: