[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

ইউরোপীয় ইউনিয়ন অবজারভেশন মিশনের সঙ্গে ডিআরইউ’র বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ৮:১৭ পিএম

সংগৃহীত ছবি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়ন অবজারভেশন মিশনের সঙ্গে বৈঠক করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ইউরোপীয় ইউনিয়ন অবজারভেশন মিশনের পক্ষে উপস্থিত ছিলেন মিডিয়া অ্যানালিস্ট এগনিস দোকা।


এ সময় ডিআরইউ’র অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল ও সাংগঠনিক সম্পাদক এম এম জসিম উপস্থিত ছিলেন।


বৈঠকে এগনিস দোকা বলেন, ইউরোপীয় ইউনিয়ন অবজারভেশন মিশন সারাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং নির্বাচন শেষে একটি চূড়ান্ত প্রতিবেদন ইউরোপীয় ইউনিয়নের কাছে জমা দেবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।


এ সময় ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসায় ইউরোপীয় ইউনিয়ন অবজারভেশন মিশনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সক্রিয় পর্যবেক্ষণ থাকলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর