[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশ জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ১০:৫৯ এএম

সংগৃহীত ছবি

বৃহস্পতিবার, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) নির্বাচনী অধিবেশন অনুষ্ঠিত হয়।

কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় একটি পাঁচ সদস্যের ব্যুরো গঠনের জন্য নির্বাচন করা হয়।

উক্ত নির্বাচনে মরক্কো কমিশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়। অন্যদিকে সহ-সভাপতি পদে নির্বাচিত হন বাংলাদেশ, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়ার প্রতিনিধিরা।

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন একটি গুরুত্বপূর্ণ আন্তঃসরকারি পরামর্শক সংস্থা, যার মূল কাজ হলো সংঘাত-প্রভাবিত দেশসমূহে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়তা প্রদান।

এটি সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য ও আর্থিক অবদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।

২০০৫ সালে এই কমশন প্রতিষ্ঠার শুরু থেকেই বাংলাদেশ এর সদস্য হিসেবে কাজ করছে। বাংলাদেশ পূর্বে ২০১২ ও ২০২২ সালে কমিশনের সভাপতির দায়িত্ব পালন করে। এছাড়া ২০১৩ ও ২০২৩ সালেও দেশটি সহ-সভাপতির পদে অধিষ্ঠিত ছিল।

এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কমিশনের ২০তম অধিবেশন শুরু হয়, যেখানে বাংলাদেশ সহ-সভাপতি হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণ করে।

এ উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের কার্যালয়ের প্রধান কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা শান্তি বিনির্মাণ কমিশনের বৈশ্বিক ভূমিকা ও তাৎপর্যের ওপর আলোকপাত করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর