ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি মারাত্মক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতা অজিত পাওয়ার (৬৬) নিহত হয়েছেন।
বুধবার সকালে বারামতি জেলায় এই ঘটনা ঘটে।
বর্তমানে মহারাষ্ট্রে জেলা পরিষদ নির্বাচন বাজে চলছে। এ নির্বাচনের প্রস্তুতি হিসেবে এনসিপির বারামতি জেলা শাখা বিভিন্ন এলাকায় চারটি জনসভার আয়োজন করেছিল।
এসব সভায় অংশগ্রহণের জন্য বুধবার সকালে অজিত পাওয়ার মুম্বাই থেকে বারামতির উদ্দেশে একটি চার্টার্ড বিমানে রওনা হয়েছিলেন।
ভারতীয় মিডিয়ার সূত্র অনুযায়ী, বিমানটিতে অজিত পাওয়ার, দুটি পাইলট এবং তিনজন দেহরক্ষী ছিলেন।
বিমানটি বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিস্ফোরণ ঘটে, এবং এতে অজিতসহ বিমানে থাকা সবাই নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: