২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনে ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) থেকে রাজ্যসভা এবং লোকসভায় এই প্রস্তাব উপস্থাপন করা হবে। অনুযায়ী, ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই- এর প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে প্রয়াত হন।
তিনি তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে দুটি মেয়াদ ছিল পূর্ণ এবং একটি সংক্ষিপ্ত।
অধিবেশনের প্রথম পর্বে মূলত ২০২৬-২৭ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটের নানা বিষয় এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হবে।
পরবর্তী পর্বে আইন প্রণয়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার আশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: