দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এ-সংক্রান্ত উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এ-সংক্রান্ত উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি মৃত্যুর ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাকি ৮ শিশু হামের লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেছে।
এ সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১ হাজার ১০৫ শিশু। একই সময়ে ১৭৬ জনের দেহে হাম শনাক্ত করা হয়েছে।
অন্যদিকে, উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা মোট ১৮ হাজার ২৩১ জনের মধ্যে ১১ হাজার ৬৫২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৮৯৭ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। চিকিৎসা শেষে ইতোমধ্যে ৯ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে মৃত্যুবরণ করা ৯ শিশুর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের।
এসআর