রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটর সংকটের কারণে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, দায়িত্বে অবহেলা করলে কঠোর জবাবদিহির মুখোমুখি হতে হবে সংশ্লিষ্টদের।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী জানান, অল্প কয়েকদিনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তার অভিযোগ, হাসপাতালের পরিচালক আগেভাগে ভেন্টিলেটর সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে জানাননি।
মন্ত্রী আরও বলেন, শুরুতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি এবং গণমাধ্যমের তথ্যকে অতিরঞ্জিত বলা হয়েছিল। তবে পরবর্তীতে যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
সরকারি প্রক্রিয়ায় দ্রুত সরঞ্জাম সংগ্রহে জটিলতার কথা উল্লেখ করে তিনি জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগত উদ্যোগে কিছু ভেন্টিলেটর সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইতোমধ্যে বেসরকারি সহায়তায় কয়েকটি ভেন্টিলেটর সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আরও সংগ্রহের চেষ্টা চলছে।
চিকিৎসকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর গভীর আস্থা রাখেন। তাই চিকিৎসা সেবা প্রদানে আরও দায়িত্বশীলতা, মানবিকতা ও পেশাদার আচরণ নিশ্চিত করা জরুরি।
এসআর
মন্তব্য করুন: